নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত





 





মো. আব্দুস সালাম 

নাটোর

নাটোরে বড়াইগ্রাম উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বৃহষ্পতিবার

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য শান্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার বিভিন্ন দিক তুলে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানা সেনা ক্যাম্পের প্রতিনিধি লেফটেন্যান্ট আরিয়ান হোসেন, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালাম, বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল মাহমুদ, বড়াইগ্রাম থানা বিজেপি ক্যাম্প প্রতিনিধি জহির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহাদি হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো.ডালিম কাজী, সাংবাদিক আলহাজ্জ্ সাইফুর রহমান, দেলোয়ার হোসেন, পিকে এম আব্দুল বারী, জাহিদ হাসান, আবু মুসা প্রমুখ।.

Comments

Popular posts from this blog

বাংলা প্রতিবেদন # গুগলের অতুলনীয় পিক্সেল আপডেট অ্যান্ড্রয়েডের জন্য কেন খারাপ সংবাদ