বড়াইগ্রামে স্বর্ণ বন্ধক রেখে আর্থিক লেনদেন বন্ধে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ০9/০৯/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
মঙ্গলবার উপজেলার লক্ষীকোল বাজারে জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাটোর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জুয়েলারি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এ সময় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। স্টিকারে লেখা রয়েছে স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন আইনবহির্ভূত কাজ। এ ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।
কর্মসূচিতে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, এএসআই মাইনুল, এএসআই তারিকুলসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
আলহাজ মোঃ সাইফুর রহমান (M.Sc, B.Ed), মোবা. ০১৭১৬-৮৪৪৫৩৫
