বড়াইগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ০১/০৯/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। শ্রেনিভেদে প্রতিযোগিতার বিষয় ছিল সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন,অভিনয়,নৃত্য, হাম্দ ও নাত, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা। এ উপলক্ষ্যে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর -৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আব্দুল আজিজ। সেখানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ¦ মোঃ হেলাল উদ্দিন, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, আহমেদপুর আজম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সালাম বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, সাংবাদিক আলহাজ¦ মোঃ সাইফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অধ্যাপক আব্দুস সালাম
