বড়াইগ্রামে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তি পালন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ১৮/০৮/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তি পালন উপলক্ষে রোববার বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও উপজেলা পরিষদ চত্বরে র্যালির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজিব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সৈকত হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন আলী। এছাড়া র্যালিতে অংশগ্রহণ করেন এলাকার সুধীজনেরা ও সাংবাদিকগন। পরে দৈনিক করতোয়ার বড়াইগ্রাম প্রতিনিধি আলহাজ¦ মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগন বিগত ৫০ বছরে দৈনিক করতোয়ার পথ চলার সফলতা, সমাজ ও দেশ গঠনে করতোয়ার ভূমিকা, ৪ থেকে ১২ পৃষ্টায় উন্নিত হওয়ার বিষয়গুলে তুলে ধরেন।
ও্রআলহাজ মোঃ সাইফুর রহমান (গ.ঝপ, ই.ঊফ), মোবা. ০১৭১৬-৮৪৪৫৩৫
